নিজস্ব প্রতিবেদক, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৪ পি.এম 244 জন
পুলিশ কনস্টেবল বাদশা
রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নেওয়া এক তরুণ পুলিশ সদস্যের ঘরে ফেরা হলো না আর। রেশন তুলে কর্মস্থলে ফেরার পথে মাগুরা শহরের পারনান্দুয়ালি ব্রিজ এলাকায় ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল বাদশা মোড়ল (২৬)। দুপুরের ব্যস্ত সড়কে মুহূর্তের অসতর্কতায় সব শেষ—ভাঙা পড়ে একটি তরুণ জীবন, নিস্তব্ধ হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন নিয়ে মোটরসাইকেলে করে বাবুখালী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন বাদশা মোড়ল। হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাগুরা সদর থানার ওসি মোঃ আশিকুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাতক্ষীরার তালা উপজেলার আইলিয়া গ্রামের ওমর আলির ছেলে বাদশা মোড়লের এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রশ্ন উঠেছে—আর কত জীবন গেলে থামবে সড়কের এই নীরব হত্যাযজ্ঞ?
কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম
ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ
রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে
ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ