সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ভিপি নুরুল হক নূরকে কেন ভোট দিবেন জনগণ জানালেন নূর

মোঃ মাইনুদ্দিন শিকদার বিশেষ প্রতিনিধি। ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৯ এ.এম 36 জন

ভিপি নুরুল হক, তারেক জিয়া ভিপি নুরুল হক, তারেক জিয়া

পটুয়াখালী-৩ আসনের জনগণ ট্রাক মার্কায় কেন ভোট দিবেন জানালেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর বলেন আমি জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী। এই অবহেলিত গলাচিপা-দশমিনা আসনের সন্তান। আমি স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছিলাম কারো সাথে কোন প্রকার আপোষ করিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সে কারণেই দীর্ঘ ২৮ বছর পরে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হই। এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাধারণ মানুষের ভোটের অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে আমার ভূমিকা ছিলো অতুলনীয়।

এই দেশের মানুষের কাছে আমার ব্যাপক পরিচিতি রয়েছে। বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লার মানুষ আমার জন্য দোয়া করেছেন। সাংবাদিকদের  তিনি বলেন, আপনাদের মাধ্যমে এ দেশের প্রতিটি মানুষ দেখেছেন  আমি এই বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি , বহু মামলার আসামি হয়েছি, জেল খেটেছি । এমনকি স্বৈরাচার পতনের পরেও প্রশাসনের হাতে রক্তাক্ত হয়েছি তবুও কারো বিরুদ্ধে কোনো মামলা করিনি কোনো প্রকার প্রতিশোধ নেইনি। আমি প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমি চাই আমরা সবাই মিলে সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে। যেখানে থাকবে না হানাহানি, মারামারি, প্রতিহিংসা ও প্রতিশোধ। 

সাংবাদিকেরা  তার জয়ের ব্যাপারে জানতে চাইলে জনাব নুরুল হক নূর বলেন আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই অবহেলিত গলাচিপা-দশমিনার  মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জনাব তারেক রহমান আমাকে এখানে মনোনীত করেছেন। এই সুযোগ এখানকার জনগণ হাতছাড়া করবেন না। আপনারা সহ এই এলাকার মানুষ দেখেছেন আমি কারো কাছ থেকে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি,কারো নামে কোনো মামলা করিনি কারো ঘুম হারাম করিনি আমি এই জনপদেও হামলার শিকার হয়েছি তার পরেও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি এবং প্রতিশোধ নেইনি।
এজন্যই এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

আরও খবর

news image

জন্মভূমি চর বিশ্বাসে ইতিহাস সৃষ্টি করলেন ভিপি নুরুল হক নূর

news image

১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভা

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬

news image

নাঙ্গলকোটে সাবেক পৌর আ'লীগ সভাপতির পদত্যাগ

news image

ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু- কুড়িগ্রামে আমীরে জামায়াত

news image

ভিপি নুরুল হক নূরকে কেন ভোট দিবেন জনগণ জানালেন নূর

news image

আগামী বুধবার কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত

news image

বিজয় না আনা পর্যন্ত বিশ্রাম নেই — সীতাকুণ্ডে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

news image

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে- কুড়িগ্রামের জামায়াত প্রার্থী