সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু- কুড়িগ্রামে আমীরে জামায়াত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৭ পি.এম 120 জন

জামায়াতে ইসলামী'র আমীর ডাঃ শফিকুর রহমান জামায়াতে ইসলামী'র আমীর ডাঃ শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আপনাদের ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর বলেন, এই উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। যখন কৃষি বিপ্লব হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে। তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা আসলেই এখানকার মানুষের চিন্তা বাড়ে। নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে।

কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী'র আমীর বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

আরও খবর

news image

জন্মভূমি চর বিশ্বাসে ইতিহাস সৃষ্টি করলেন ভিপি নুরুল হক নূর

news image

১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভা

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬

news image

নাঙ্গলকোটে সাবেক পৌর আ'লীগ সভাপতির পদত্যাগ

news image

ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু- কুড়িগ্রামে আমীরে জামায়াত

news image

ভিপি নুরুল হক নূরকে কেন ভোট দিবেন জনগণ জানালেন নূর

news image

আগামী বুধবার কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত

news image

বিজয় না আনা পর্যন্ত বিশ্রাম নেই — সীতাকুণ্ডে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

news image

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে- কুড়িগ্রামের জামায়াত প্রার্থী