মোঃ রনি আহম্মেদ রাজু ,নিজস্ব প্রতিবেদক, ০৮ মার্চ ২০২৬ ০১:৩৬ এ.এম 43 জন
প্রশাসনের অভিযান, নিষেধাজ্ঞা কিংবা সতর্কতা—কিছুই যেন তাদের জন্য কার্যকর নয়
মাগুরা সদরে যেন থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য। প্রশাসনের অভিযান, নিষেধাজ্ঞা কিংবা সতর্কতা—কিছুই যেন তাদের জন্য কার্যকর নয়। মাগুরা সদর উপজেলার জগদল, চাউলিয়া, শত্রুজিতপুরসহ প্রায় প্রতিটি ইউনিয়নের ফসলি জমি থেকে প্রকাশ্যেই দিনে রাতে কেটে নেওয়া হচ্ছে মাটি। সেই মাটি ট্রাক্টর, ইঞ্জিনচালিত লাটা ও বিভিন্ন অবৈধ যানবাহনে করে ভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে প্রতিদিন। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রশাসনের নজরে এলে মাঝে মাঝে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করা হলেও কিছুদিনের মধ্যেই আবার শুরু হয়ে যায় একই কার্যক্রম। যেন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই চলছে এই অবৈধ মাটি ব্যবসা। মাটি বহনকারী অধিকাংশ যানবাহনের নেই কোনো সরকারি অনুমোদন বা কাগজপত্র। এদিকে গ্রামের ভেতরের সরু সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক্টর ও ইঞ্জিনচালিত লাটা চলাচল করায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, ভারী যানবাহনের চাপে গ্রামীণ সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় তৈরি হচ্ছে কর্দমাক্ত অবস্থা, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফসলি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে যাচ্ছে বলে জানান কৃষকরা। তারা বলছেন, এভাবে চলতে থাকলে একসময় এসব জমিতে ঠিকমতো ফসল ফলানোই সম্ভব হবে না। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন কমবে, অন্যদিকে কৃষকের জীবন-জীবিকাও পড়বে হুমকির মুখে। এদিকে মাটি পরিবহনের সময় উড়তে থাকা ধুলাবালিতে চরম ভোগান্তিতে পড়েছেন সড়কের পাশের বাসিন্দারা। শিশু, বৃদ্ধসহ অনেকেই শ্বাসকষ্ট ও নানা রোগে আক্রান্ত হচ্ছেন। রাস্তার ধারে বসবাসকারীরা জানান, ধুলাবালির কারণে স্বাভাবিকভাবে খাবার খাওয়া কিংবা পানি পান করাও কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, অনেক পরিবারই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন। স্থানীয়দের অভিযোগ, মাটির ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে উল্টো অপমান, ভয়ভীতি ও হুমকির শিকার হতে হচ্ছে। এমনকি ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী স্পষ্টভাবে বলা আছে—উর্বর কৃষিজমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। আইনে উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি উত্তোলন করা যাবে না যদি তা কৃষিজমির উর্বরতা নষ্ট করে, পরিবেশের ক্ষতি করে কিংবা পার্শ্ববর্তী জমির জন্য ঝুঁকি তৈরি করে। তবে ব্যক্তিগত প্রয়োজনে সীমিত পরিসরে মাটি তুলতে হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসব আইন ও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই চলছে অবাধে মাটি কাটার উৎসব। ফলে স্থানীয়দের মনে প্রশ্ন উঠেছে—কোন শক্তির জোরে এই মাটি খেকোরা এতটা বেপরোয়া? তারা কি কোনো প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রয়েছে, নাকি প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসা? এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এখনই যদি এই অবৈধ মাটি কাটা বন্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তবে একসময় ফসলি জমি ধ্বংস হয়ে যাবে এবং কৃষি উৎপাদনে মারাত্মক সংকট তৈরি হতে পারে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে মাটি খেকোদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের শক্ত অবস্থান কামনা করেছেন স্থানীয়রা।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা