নিজস্ব প্রতিবেদক, ২৩ মার্চ ২০২৬ ১২:২২ এ.এম 47 জন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত
মাগুরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাগলা এইচ এম হাই স্কুলের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন মিলনমেলা।প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তব্যে বিদ্যালয়ের দীর্ঘ পথচলা, শিক্ষা বিস্তারে অবদান এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানই করে না, বরং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত গড়ে দেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। তিনি বলেন, জাগলা এইচ এম হাই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান, সংস্কৃতি বিষয়ক সচিব ফরিদুর রহমান, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহাম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন পর প্রিয় বিদ্যাপীঠে একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন। অনেকের চোখে ভেসে ওঠে ছাত্রজীবনের স্মৃতি, আবার কেউ খুঁজে পান পুরনো সহপাঠীদের। শিক্ষক-শিক্ষার্থীদের এই মিলনমেলায় তৈরি হয় এক অনন্য আবেগঘন পরিবেশ। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও নানা আনন্দঘন পর্ব। এতে অংশ নেয় বর্তমান শিক্ষার্থীরাও। তারা বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরে গর্ব প্রকাশ করে। সব মিলিয়ে জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন শুধু একটি উৎসবেই সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধনের এক সেতুবন্ধন—যেখানে অতীতের গৌরব, বর্তমানের সাফল্য এবং ভবিষ্যতের সম্ভাবনা নতুন করে আলোকিত হয়েছে।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা