শেখ আবু সাঈদ, শ্রীপুর উপজেলা প্রতিনিধি,মাগুরাঃ ২৪ মার্চ ২০২৬ ০৯:০৬ পি.এম 118 জন
জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক
মাগুরার শ্রীপুরে ঈদের দিন অভিনব সাজে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর অভিযানে নেমেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর থানার মামলা নং–২১, তারিখ ২৪ মার্চ ২০২৬। রাত ১২টা ৪৫ মিনিটে দায়ের করা মামলায় সন্ত্রাস বিরোধী আইনের ৭/৮/৯(২)/১০/১১/১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে শ্রীপুর থানাধীন চর জোকা গ্রামের মালেক নামের এক ব্যক্তির বাড়ির সামনে পাকা সড়কের ওপর কয়েকজন যুবক অভিনব সাজে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করে। পরে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। ঘটনার সত্যতা যাচাই করে অভিযানে নামে শ্রীপুর থানা পুলিশ এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন— চর জোকা গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) এবং মো. মজিদ কাজীর ছেলে ঝান্টু কাজী (২৫)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন হঠাৎ করে মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযানে নেমে জড়িতদের শনাক্ত করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” স্থানীয় সচেতন মহল বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এমন ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা