মোঃ রনি আহম্মেদ রাজু,নিজস্ব প্রতিবেদক, ০৫ মার্চ ২০২৬ ১০:৫৮ পি.এম 38 জন
এনামুল হক হীরকসহ আটক 2
মাগুরায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যালয় খোলা ও পতাকা উত্তোলনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। ঘটনার জেরে সাবেক জেলা যুবলীগ সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরকসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, বুধবার (৫ মার্চ) বিকেল চারটার দিকে মাগুরা শহরের জামরুলতলা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিষয়টি নিয়ে জোর আলোচনা-সমালোচনা শুরু হয় এবং রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার কিছুক্ষণ পর জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক তরুণ জোয়ার্দার ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল খানের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে এনামুল হক হীরকসহ একজনকে আটক করে মাগুরা সদর থানার পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার রেশ কাটতে না কাটতেই পরিস্থিতি আরও ঘনীভূত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া খাতুনকেও আটক করা হয়েছে। একই সময়ে স্থানীয় বিএনপি সমর্থকদের একটি অংশ জেলা যুবলীগের বর্তমান সভাপতি ফজলুর রহমানের স্টেডিয়ামপাড়ার বাসভবনে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ রহিম বলেন, “মাগুরার জামরুলতলায় অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস কিছু দুষ্কৃতকারী খুলে পতাকা উত্তোলনের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের প্রতিহত করে। পরে তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ৪ ও ৫ আগস্টের গণহত্যার পর মাগুরার মানুষ তাদের ঘৃণা করে—আজকের ঘটনাই তার প্রমাণ। বাংলাদেশের মাটিতে স্বৈরশাসকদের কোনো স্থান নেই।”হঠাৎ ঘটে যাওয়া এসব ঘটনায় মাগুরা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে এ বিষয়ে মাগুরা সদর থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা