সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
মাগুরা জেলা

নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ০২ মার্চ ২০২৬ ১১:৫৩ পি.এম 46 জন

নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান (মাগুরা-০১) মহোদয়ের সাথে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান (মাগুরা-০১) মহোদয়ের সাথে

 উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ মূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান (মাগুরা-০১) মহোদয়ের সাথে মাগুরা সদর উপজেলার দপ্তর প্রধানগণের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ, ২০২৬) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন-এ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার মেহেরুন্নাহার। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাগুরাকে একটি আধুনিক ও পরিকল্পিত জেলায় রূপান্তর করতে হলে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই।” তিনি মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করতে দপ্তর প্রধানদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী ইঞ্জিনিয়ার সোহাগ কবির, সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকনউদ্দীন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, এপিএস ইঞ্জিনিয়ার মিরাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মাগুরা সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি ও অবকাঠামো উন্নয়ন এবং জনসেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাগুরার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর

news image

আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ 

news image

শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ

news image

‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক

news image

জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

news image

স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,

news image

ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি

news image

কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার

news image

উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।

news image

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা

news image

শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ

news image

মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক

news image

জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা

news image

মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা

news image

ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান

news image

মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।

news image

মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান

news image

নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ

news image

সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়

news image

মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা

news image

ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর

news image

কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১

news image

সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।

news image

মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।

news image

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা