নিজস্ব প্রতিবেদক, ২১ মার্চ ২০২৬ ১০:২৬ পি.এম 88 জন
মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর জেলা নেতা নাসিরুল ইসলাম (মিলন) কে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, স্বাধীনতা দিবসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল স্থানীয় এলাকায় হানা দেয়। এ সময় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে একটি গোপন বৈঠকের মধ্যেই চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাসিরুল ইসলাম মিলন মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবেও পরিচিত। শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল একটি সূত্র জানায়, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, মিছিল-মিটিং কিংবা আকস্মিক সহিংস কর্মসূচির আশঙ্কা থেকে তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় পুলিশ। বর্তমানে নাসিরুল ইসলাম মিলন শত্রুজিতপুর পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা