মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭ এ.এম 57 জন
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ঈদের ভিজিএফ চালের কার্ড—দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর যে বরাদ্দ, সেই কার্ডই হয়ে উঠলো রক্তাক্ত দ্বন্দ্বের আগুন। মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত কেঁপে ওঠে পুরো এলাকা। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপি কার্যালয়, আর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ তরিকুল ইসলামসহ অন্তত ১১ জন।দলীয় সূত্র জানায়, আসন্ন ঈদ উপলক্ষে ৮ নম্বর ওয়ার্ডে ৩শ’ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ দেয় পৌর বিএনপি। বুধবার বেলা ১১টার দিকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন কার্ড বরাদ্দের বিষয় নিয়ে ওয়ার্ড কার্যালয়ে যান। এ সময় আবুল হোসেন আবু নামে এক কর্মী বরাদ্দের একটি অংশ দাবি করেন। কিন্তু সভাপতি শেখ তরিকুল ইসলাম আপত্তি জানালে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।দিনের উত্তেজনা রাত ৮টার দিকে রূপ নেয় প্রকাশ্য সংঘর্ষে। বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে দু’পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হলে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ উঠেছে, আবুল হোসেন আবু সমর্থিতরা অতর্কিত হামলা চালিয়ে শেখ তরিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার, বলেন—এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার রয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে—যে কার্ড দরিদ্র মানুষের ঈদের হাসি নিশ্চিত করার কথা, সেটিই কেন দলীয় কোন্দলে রক্ত ঝরার কারণ হবে? স্থানীয়রা বলছেন, নেতৃত্বের দ্বন্দ্ব আর প্রভাব বিস্তারের লড়াইয়ের বলি হচ্ছে সাধারণ কর্মী ও নিরীহ মানুষ। ঈদের আগে এমন সহিংসতায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা